পদার্থ বিজ্ঞান • বস্তুর ওপর তাপের প্রভাব • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০১৯
পদার্থ বিজ্ঞান প্রশ্ন
নিচের কোনটি পদার্থের তাপমাত্রিক ধর্ম?
- ক
ঘনত্ব, সুপ্ততাপ
- খ
রোধ, আপেক্ষিক তাপ
- গ
আয়তন, ভর
- ঘ
চাপ, আয়তন
উত্তর ও ব্যাখ্যা
ঘ
চাপ, আয়তন
ব্যাখ্যা
তাপমাত্রার পরিবর্তনের সাথে পদার্থের যে বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং যে ধর্মের পরিবর্তন মেপে তাপমাত্রা সঠিকভাবে নির্ণয় করা যায়, তাকে পদার্থের তাপমাত্রিক ধর্ম বলে। নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে চাপ ও আয়তন তাপমাত্রার উপর নির্ভরশীল এবং এদের পরিবর্তনের মাধ্যমে তাপমাত্রা পরিমাপ করা যায়, তাই চাপ ও আয়তন তাপমাত্রিক ধর্ম।
একই ধরনের প্রশ্ন:
- থার্মোমিটারে পারদের কোন ধর্মকে কাজে লাগানো হয়?
- উত্তর: দৈর্ঘ্য/আয়তন প্রসারণ ধর্ম (তাপমাত্রিক ধর্ম)।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও