বাংলা ২য় পত্র • Dinajpur Board • দিনাজপুর বোর্ড ২০২৫
বাংলা ২য় পত্র প্রশ্ন
প্রতিবেদন রচনা করোঃ
5.1.
মনে করো, তুমি শাহীন। 'দৈনিক ইত্তেফাক' পত্রিকার বরিশাল প্রতিনিধি। বরিশাল জিলা স্কুলে 'শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উদ্যাপন সম্পর্কিত একখানা সংবাদ প্রতিবেদন রচনা করো।
5.2.
মনে করো, তুমি আবিদ। দৈনিক সমকাল' পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি। তোমার এলাকায় 'বৃক্ষরোপণ উৎসব' পালন সম্পর্কিত একখানা সংবাদ প্রতিবেদন রচনা করো।
উত্তর ও ব্যাখ্যা
5.1. শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন সম্পর্কিত সংবাদ প্রতিবেদন
বরিশাল জিলা স্কুলে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
২২ ফেব্রুয়ারি, ২০২৫
বরিশাল জিলা স্কুলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করা হয়েছে। গতকাল ২১ ফেব্রুয়ারি সকাল ছয়টায় স্কুলের শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। প্রভাতফেরিতে শিক্ষক-শিক্ষার্থীরা খালি পায়ে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটি গেয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়।
সকাল দশটায় স্কুল মিলনায়তনে প্রধান শিক্ষকের সভাপতিত্বে আলোচনা সভা হয়। বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মাতৃভাষার চর্চা ও শুদ্ধ ব্যবহারের আহ্বান জানান। এরপর কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, নাটিকা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবশেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
প্রতিবেদক
শাহীন
বরিশাল প্রতিনিধি, দৈনিক ইত্তেফাক।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও