অর্থনীতি • অর্থ ও ব্যাংকব্যবস্থা • Mymensingh Board • ময়মনসিংহ বোর্ড ২০২৬
অর্থনীতি প্রশ্ন
কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে-
i.মুদ্রাস্ফীতি রোধ করার জন্য
ii. মুদ্রা সংকোচন রোধ করার জন্য
iii.বৈদেশিক বাণিজ্য বৃদ্ধির জন্য।
নিচের কোনটি সঠিক?
- ক
i ও ii
- খ
i ও iii
- গ
ii ও iii
- ঘ
i, ii ও iii
উত্তর ও ব্যাখ্যা
i ও ii
ব্যাখ্যা
মূল ব্যাখ্যা: দেশের অর্থনীতিতে মূল্যস্তরের স্থায়িত্ব রক্ষা করা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ। অর্থনীতিতে যখন অত্যধিক ঋণপ্রবাহের ফলে মুদ্রাস্ফীতি ঘটে অথবা ঋণ সংকোচনের ফলে মন্দা তৈরি হয়, তখন ব্যাংক হার বৃদ্ধি বা কমিয়ে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন রোধ করে। বৈদেশাক বাণিজ্য বৃদ্ধি ব্যাংকটির প্রত্যক্ষ ঋণ নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্য নয়।
একই ধরনের প্রশ্ন:
১. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার কী করে?
উত্তর: ব্যাংক হার বৃদ্ধি করে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও