বাংলা ২য় পত্র • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৩
বাংলা ২য় পত্র প্রশ্ন
5.
(ক) মনে করো, তুমি লাবিব, রত্না উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তোমার বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব উদ্যাপন সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন প্রণয়ন করো।অথবা,(খ) মনে করো, তুমি ফারহিন। 'দৈনিক আলোর বার্তা' পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি। তোমার জেলার গাবতলি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত 'শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উদ্যাপন সম্পর্কে সংবাদ প্রতিবেদন প্রণয়ন করো।
উত্তর ও ব্যাখ্যা
(ক) বৃক্ষরোপণ উৎসব উদ্যাপন
রত্না উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব উদ্যাপিত
নিজস্ব প্রতিবেদক
রত্না উচ্চ বিদ্যালয় এলাকা, [তারিখ]
বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব উদ্যাপিত হয়েছে। 'গাছ লাগাই, পরিবেশ বাঁচাই' স্লোগানকে সামনে রেখে সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান শিক্ষক একটি আমগাছের চারা রোপণ করে উৎসবের উদ্বোধন করেন। এরপর শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয়ের চারপাশে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের একেকটি চারা দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়।
রোপণ শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, বৃক্ষ অক্সিজেন দেয়, মাটির ক্ষয় ও জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমায় এবং ফল-কাঠ জোগায়। বেপরোয়া বৃক্ষনিধন বন্ধ ও বেশি বেশি গাছ লাগানোর জন্য সবাইকে আহ্বান জানানো হয়।
লাবিব
দশম শ্রেণি, রত্না উচ্চ বিদ্যালয়
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও