পদার্থ বিজ্ঞান • আলোর প্রতিসরণ • Barishal Board • বরিশাল বোর্ড ২০২০

পদার্থ বিজ্ঞান প্রশ্ন

পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে যখন-

  1. আপতন কোণ > প্রতিফলন কোণ

  2. আপতন কোণ > প্রতিসরণ কোণ

  3. আপতন কোণ > সংকট কোণ

  4. সংকট কোণ > প্রতিসরণ কোণ

উত্তর ও ব্যাখ্যা

আপতন কোণ > সংকট কোণ

ব্যাখ্যা

মূল ব্যাখ্যা: আলোক রশ্নি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গমন করে, তখন আপতন কোণ বৃদ্ধি পেতে পেতে একপর্যায়ে প্রতিসরণ কোণ ৯০° হয়। এই বিশেষ আপতন কোণকে সংকট কোণ (Critical angle) বলে। আপতন কোণের মান যদি সংকট কোণের চেয়েও বড় হয় (আপতন কোণ > সংকট কোণ), তবে আলোকরশ্মি প্রতিসরিত না হয়ে পুনরায় প্রথম বা ঘন মাধ্যমেই প্রতিফলিত হয়ে ফিরে আসে। এই ঘটনাকেই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে।

একই ধরনের প্রশ্ন: পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য আলোক রশ্নিকে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যেতে হয়?
উত্তর: ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন