সাধারণ বিজ্ঞান • বল, গতি ও শক্তি • প্রিলিমিনারি • ৪৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

সাধারণ বিজ্ঞান প্রশ্ন

যখন দুটি বস্তুর সংঘর্ষ হয় এবং তারা একসাথে লেগে থাকে, তখন তাকে কোন ধরনের সংঘর্ষ বলে?

  1. স্থিতিস্থাপক সংঘর্ষ

  2. প্লাস্টিক সংঘর্ষ

  3. অস্থিতিস্থাপক সংঘর্ষ

  4. ঘর্ষনীয় সংঘর্ষ

উত্তর ও ব্যাখ্যা

অস্থিতিস্থাপক সংঘর্ষ

ব্যাখ্যা

যখন দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ ঘটে এবং সংঘর্ষের পর বস্তু দুটি পরস্পরের সাথে আটকে গিয়ে একক বস্তু হিসেবে একই বেগে চলতে থাকে, তখন সেই সংঘর্ষকে সম্পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ (Perfectively Inelastic Collision) বা প্লাস্টিক সংঘর্ষ (Plastic Collision) বলা হয়। এই ধরনের সংঘর্ষে ব্যবস্থার মোট ভরবেগ সংরক্ষিত থাকলেও গতিশক্তি সংরক্ষিত থাকে না; বরং গতিশক্তির একটি বড় অংশ তাপ, শব্দ বা বিকৃতিরূপে অপচয় হয়।

একই ধরনের প্রশ্ন:
প্রশ্ন: যে সংঘর্ষে গতিশক্তি এবং ভরবেগ উভয়ই সংরক্ষিত থাকে তাকে কী বলে?
উত্তর: স্থিতিস্থাপক সংঘর্ষ (Elastic Collision)।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন