বাংলা ২য় পত্র • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৪

বাংলা ২য় পত্র প্রশ্ন

3.

সারাংশ লেখো:(ক) মানুষের মূল্য কোথায়? চরিত্র, মনুষ্যত্ব, জ্ঞান ও কর্মে। বস্তুত চরিত্রবলেই মানুষের যা-কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে। চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, সে শুধু চরিত্রের জন্য। অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হওয়ার দরকার নেই। জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, তাঁদের গৌরবের মূলে এই চরিত্রশক্তি। তুমি চরিত্রবান লোক- এ কথার অর্থ এই নয় যে, তুমি লম্পট নও। তুমি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করো, তুমি পরদুঃখকাতর ন্যায়বান এবং মানুষের। ন্যায় স্বাধীনতাপ্রিয়- চরিত্রবান মানে এই।অথবা,সারমর্ম লেখো:(খ) আসিতেছে শুভদিন,দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড়-কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়, তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি; তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান, তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান।

উত্তর ও ব্যাখ্যা

(ক) সারাংশ

মানুষের প্রকৃত মূল্য নির্ভর করে চরিত্র, মনুষ্যত্ব, জ্ঞান ও কর্মের ওপর। চরিত্রই মানুষের শ্রেষ্ঠ সম্পদ এবং শ্রদ্ধার একমাত্র ভিত্তি। মহাপুরুষদের গৌরবের মূলেও রয়েছে চরিত্রশক্তি। চরিত্রবান মানে শুধু অসৎ পথ থেকে দূরে থাকা নয়, বরং সত্যবাদিতা, বিনয়, জ্ঞানের প্রতি শ্রদ্ধা, পরদুঃখকাতরতা, ন্যায়বোধ ও স্বাধীনতাপ্রিয়তার অধিকারী হওয়া।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন