সাধারণ বিজ্ঞান • শব্দ ও তরঙ্গ • প্রিলিমিনারি • ৪৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট
সাধারণ বিজ্ঞান প্রশ্ন
তরঙ্গের বেলায় কোনটি সত্য?
- ক
তড়িৎ চৌম্বকতরঙ্গ আলোর বেগে গমন করে
- খ
শব্দতরঙ্গ একধরনের তড়িৎ চৌম্বকতরঙ্গ
- গ
সকল তরঙ্গেই প্রতিফলন-প্রতিসরণ হয় না
- ঘ
তরঙ্গবেগ হলো এর কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত
উত্তর ও ব্যাখ্যা
তড়িৎ চৌম্বকতরঙ্গ আলোর বেগে গমন করে
ব্যাখ্যা
তড়িৎ চৌম্বক তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো জড় মাধ্যমের প্রয়োজন হয় না এবং এগুলো শূন্য মাধ্যমে আলোর বেগে (৩ × ১০⁸ মি./সে.) গমন করে। অন্যদিকে, শব্দতরঙ্গ কোনো তড়িৎ চৌম্বক তরঙ্গ নয়, এটি একটি যান্ত্রিক অনুদৈর্ঘ্য তরঙ্গ। প্রতিটি তরঙ্গেরই প্রতিফলন, প্রতিসরণ এবং ব্যতিচার ঘটে থাকে। তরঙ্গের বেগ হলো এর কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের গুণফল (v = fλ), অনুপাত নয়।
একই ধরনের প্রশ্ন:
১. তাড়িৎ চৌম্বক তরঙ্গের বেগ শূন্য মাধ্যমে কত? (উত্তর: ৩ × ১০⁸ মি./সে.)
২. শব্দতরঙ্গ কী ধরনের তরঙ্গ? (উত্তর: যান্ত্রিক অনুদৈর্ঘ্য তরঙ্গ)
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও