বাংলা সাহিত্য • রবীন্দ্রনাথ • প্রিলিমিনারি • ৪৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

বাংলা সাহিত্য প্রশ্ন

'রক্তকরবী' নাটকের অন্তর্গত বিষয় কী?

  1. নতুনের জয়গান গাওয়া

  2. সামন্তবাদের বিলুপ্তি দেখানো

  3. শ্রমিকদের অপ্রাপ্তি তুলে ধরা

  4. পুঁজিবাদের নেতিবাচক প্রভাব দেখানো

উত্তর ও ব্যাখ্যা

পুঁজিবাদের নেতিবাচক প্রভাব দেখানো

ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত রূপক-সাংকেতিক নাটক 'রক্তকরবী' (১৯২৬)। এই নাটকে যান্ত্রিক সভ্যতার আগ্রাসন, পুঁজিপতি রাজশক্তি কর্তৃক খনিজ সম্পদ উত্তোলনের তীব্র লোভ এবং সাধারণ মানুষের ওপর শোষণের চিত্র রূপায়িত হয়েছে। অর্থাৎ, পুঁজিবাদী সমাজব্যবস্থা কীভাবে মানুষের স্বাধীনতা ও স্বাভাবিক সৌন্দর্যবোধকে হরণ করে বা পুঁজিবাদের নেতিবাচক প্রভাবটিই এ নাটকের মূল বিষয়।

একই ধরনের প্রশ্ন:
১. রবীন্দ্রনাথের 'রক্তকরবী' কী ধরনের নাটক? (উত্তর: রূপক-সাংকেতিক নাটক)
২. 'রক্তকরবী' নাটকের মূল চরিত্রের নাম কী? (উত্তর: নন্দিনী)

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন