বাংলাদেশ বিষয়াবলি • ব্রিটিশ আমল • প্রিলিমিনারি • ৪৯ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

বাংলাদেশ বিষয়াবলি প্রশ্ন

১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের পর ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের কাছে দেনদরবার করার ক্ষেত্রে কোন্ নেতা অগ্রণী ভূমিকা পালন করেন?

  1. হাকিম আজমল খান

  2. শেরে বাংলা এ. কে. ফজলুল হক

  3. স্যার সলিমুল্লাহ

  4. স্যার আব্দুর রহিম

উত্তর ও ব্যাখ্যা

স্যার সলিমুল্লাহ

ব্যাখ্যা

১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের পর পূর্ব বাংলার মুসলমানদের সান্ত্বনা দিতে এবং উচ্চশিক্ষার প্রসারে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেয় ব্রিটিশ সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য লর্ড হার্ডিঞ্জের কাছে যে মুসলিম প্রতিনিধি দলটি দাবি নিয়ে যান, তার নেতৃত্ব দেন নবাব স্যার সলিমুল্লাহ। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম হলের নাম রাখা হয় 'সলিমুল্লাহ মুসলিম হল'।

একই ধরনের প্রশ্ন:
১. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর: ১ জুলাই, ১৯২১ সালে।
২. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম কী ছিল? উত্তর: নাথান কমিশন (১৯১২)।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন