বাংলা ২য় পত্র • শব্দশ্রেণী • Jagannath University • জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিট ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫ (শিফট ১, লিখিত)
বাংলা ২য় পত্র প্রশ্ন
নিচের প্রশ্নের উত্তর দাও।
(2.1) গঠনগতভাবে বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা হয়?
(2.2) শুদ্ধ করে লেখ: উপরোক্ত শব্দটি সুদ্ধ নয়।
(2.3) বাক্য সংকোচন কর: ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি।
(2.4) 'হ্ম' ব্যঞ্জনটি কোন কোন ধ্বনিসহযোগে গঠিত?
উত্তর ও ব্যাখ্যা
(2.1) গঠনগতভাবে বাংলা শব্দ দুই ভাগে বিভক্ত: মৌলিক শব্দ (যাকে বিশ্লেষণ করা যায় না, যেমন: হাত, গাছ, চাঁদ) এবং সাধিত শব্দ (প্রত্যয়, উপসর্গ বা সমাসের মাধ্যমে গঠিত, যেমন: চালাক, অসুখ, রাজপুত্র)।
(2.2) শুদ্ধ রূপ: উপর্যুক্ত শব্দটি শুদ্ধ নয়।
'উপরোক্ত' অশুদ্ধ, কারণ 'উপরি + উক্ত' সন্ধিতে 'উপর্যুক্ত' হয়; 'সুদ্ধ' এর শুদ্ধ রূপ 'শুদ্ধ'।
(2.3) বাক্য সংকোচন: ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি = ইতিহাসবিদ (ইতিহাসবেত্তা)।
(2.4) 'হ্ম' ব্যঞ্জনটি হ + ম (হ্ + ম) ধ্বনির সংযোগে গঠিত। যেমন: ব্রাহ্মণ, ব্রহ্ম।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও