তথ্য ও যোগাযোগ প্রযুক্তি • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত • Jagannath University • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সি ইউনিট ভর্তি পরীক্ষা ২০১৮-২০১৯ (লিখিত)

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন

ই-কমার্স ধারণাটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা

(11) ই-কমার্স (E-commerce): ইলেকট্রনিক কমার্সের সংক্ষিপ্ত রূপ ই-কমার্স। ইন্টারনেট ও ইলেকট্রনিক নেটওয়ার্কের মাধ্যমে পণ্য ও সেবা কেনা-বেচা, অর্থ লেনদেন এবং ব্যবসায়িক তথ্য আদান-প্রদানকে ই-কমার্স বলে।

বৈশিষ্ট্য:
১. ভৌগোলিক সীমার বাইরেও ২৪ ঘণ্টা ব্যবসা চালানো যায়।
২. কাগজবিহীন লেনদেন, তাই সময় ও খরচ কম।
৩. ক্রেতা ঘরে বসে একাধিক পণ্যের মূল্য ও মান তুলনা করতে পারে।
৪. অনলাইন পেমেন্ট ও হোম ডেলিভারির সুবিধা থাকে।

প্রকারভেদ: B2B (ব্যবসায়ী থেকে ব্যবসায়ী), B2C (ব্যবসায়ী থেকে ভোক্তা), C2C (ভোক্তা থেকে ভোক্তা) ও B2G।

উদাহরণ: দারাজ, Amazon, Alibaba।

আধুনিক ডিজিটাল অর্থনীতিতে ই-কমার্স ব্যবসার সুযোগ ও গ্রাহকসেবার পরিধি বহুগুণ বাড়িয়েছে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন