পদার্থ বিজ্ঞান • ভৌত রাশি এবং তাদের পরিমাপ • Jashore Board • যশোর বোর্ড ২০২১
পদার্থ বিজ্ঞান প্রশ্ন
নিচের কোনটি ভেক্টর রাশি?
- ক
দ্রুতি
- খ
বল
- গ
তাপ
- ঘ
কাজ
উত্তর ও ব্যাখ্যা
খ
বল
ব্যাখ্যা
যেসব ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, তাদেরকে ভেক্টর রাশি বলা হয়। বল প্রকাশ করার জন্য মান ও নির্দিষ্ট দিক উভয়ের প্রয়োজন হয়। অন্যদিকে দ্রুতি, তাপ ও কাজ প্রকাশের জন্য কেবল মানের প্রয়োজন হয়, তাই এগুলো স্কেলার রাশি।
একই ধরনের প্রশ্ন:
১. নিচের কোনটি স্কেলার রাশি— সরণ, ওজন, ভরবেগ, কাজ?
উত্তর: কাজ।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও