গাণিতিক যুক্তি • গড় ও ঐকিক নিয়ম • প্রিলিমিনারি • ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

গাণিতিক যুক্তি প্রশ্ন

ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব ৪৫ মাইল। করিম ঘন্টায় ৩ মাইল বেগে হাঁটে এবং রহিম ঘন্টায় ৪ মাইল বেগে হাঁটে। করিম ঢাকা থেকে রওয়ানার এক ঘণ্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকা রওয়ানা হয়েছে। রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে?

  1. ২৪

  2. ২৩

  3. ২২

  4. ১১

উত্তর ও ব্যাখ্যা

২৪

ব্যাখ্যা

মূল ব্যাখ্যা: করিম ১ ঘণ্টায় ৩ মাইল অতিক্রম করার পর রহিম যাত্রা শুরু করে। তখন তাদের মধ্যবর্তী দূরত্ব = ৪৫ - ৩ = ৪২ মাইল।
তাদের আপেক্ষিক গতিবেগ = ৩ + ৪ = ৭ মাইল/ঘণ্টা।
মিলিত হতে সময় লাগবে = ৪২ / ৭ = ৬ ঘণ্টা।
রহিম ৬ ঘণ্টায় হাঁটে = ৪ * ৬ = ২৪ মাইল।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন