পদার্থ বিজ্ঞান • গতি • Dinajpur Board • দিনাজপুর বোর্ড ২০২১
পদার্থ বিজ্ঞান প্রশ্ন
100 মিটার ব্যাসার্ধবিশিষ্ট একটি বৃত্তাকার পথ একবার ঘুরে আসতে এক ব্যক্তির সময় লাগে 2 মিনিট। এক মিনিট ঘুরার পর তার সরণ কত হবে?
- ক
0
- খ
100 মিটার
- গ
200 মিটার
- ঘ
314.16 মিটার
উত্তর ও ব্যাখ্যা
গ
200 মিটার
ব্যাখ্যা
সরণ হলো আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যকার সর্বনিম্ন বা সোজা দূরত্ব।
গাণিতিক সমাধান:
দেওয়া আছে,
বৃত্তাকার পথের ব্যাসার্ধ,
পুরো ১ বার ঘুরে আসতে সময় লাগে =
১ মিনিট হলো মোট সময়ের অর্ধেক ( অংশ)। ফলে ১ মিনিট পর লোকটির অবস্থান হবে শুরুর অবস্থানের ঠিক বিপরীত বিন্দুতে (অর্ধবৃত্ত অতিক্রম করবে)।
অতএব, আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সোজা দূরত্ব হবে ওই বৃত্তের ব্যাসের সমান।
একই ধরনের প্রশ্ন: ২ মিনিট পর লোকটির সরণ কত হবে?
উত্তর: ০ মিটার (কারণ ২ মিনিট পর লোকটিতে তার আদি স্থানে ফিরে আসবে)।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও