পদার্থ বিজ্ঞান • তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিকস • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৫
পদার্থ বিজ্ঞান প্রশ্ন
সিলিকনের সাথে কোনটি যোগ করলে P-টাইপ অর্ধপরিবাহী তৈরি হয়?
- ক
বোরণ
- খ
ফসফরাস
- গ
কার্বন
- ঘ
হাইড্রোজেন
উত্তর ও ব্যাখ্যা
ক
বোরণ
ব্যাখ্যা
চতুর্যোজী বিশুদ্ধ সিলিকন বা জার্মেনিয়ামের সাথে ত্রিযোজী মৌল (যেমন: বোরণ, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম) অপদ্রব্য হিসেবে অতি সামান্য পরিমাণে ডোপিং করলে P-টাইপ অর্ধপরিবাহী তৈরি হয়। এতে গর্ত বা হোল (Hole) তৈরি হয়ে সংখ্যাধিক্য বাহক হিসেবে কাজ করে। অপরদিকে পঞ্চযোজী মৌল যোগ করলে N-টাইপ অর্ধপরিবাহী গঠিত হয়।
মনে রাখার কৌশল: P-টাইপ = ত্রিযোজী (বোরণ), N-টাইপ = পঞ্চযোজী (ফসফরাস)।
একই ধরনের প্রশ্ন: ১. সিলিকনের সাথে ফসফরাস যোগ করলে কোন ধরনের অর্ধপরিবাহী তৈরি হয়? উত্তর: N-টাইপ অর্ধপরিবাহী।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও