পদার্থ বিজ্ঞান • আলোর প্রতিসরণ • Mymensingh Board • ময়মনসিংহ বোর্ড ২০২৫
পদার্থ বিজ্ঞান প্রশ্ন
উদ্দীপকের ঘটনায়-i. শূন্য মাধ্যম সংপেক্ষ b মাধ্যমের তুলনায় a মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি।ii. আলো হালকা মাধ্যম হতে ঘন মাধ্যমে প্রবেশ করে।iii. আলোকরশ্মি b মাধ্যম a থেকে মাধ্যমে প্রবেশের ক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে না।নিচের কোনটি সঠিক?
- ক
i ও ii
- খ
i ও iii
- গ
ii ও iii
- ঘ
i, ii ও iii
উত্তর ও ব্যাখ্যা
i ও iii
ব্যাখ্যা
মূল ব্যাখ্যা: প্রতিসরণাঙ্ক হলো মাধ্যমদ্বয়ের আলোকীয় ঘনত্বের একটি পরিমাপ। আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, তখন তা অভিলম্বের দিকে বেকে যায়। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কেবল তখনই সম্ভব যখন আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গমন করে এবং আপতন কোণ ক্রান্তি বা সংকট কোণের চেয়ে বড় হয়। ফলে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো প্রবেশের ক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কখনোই ঘটে না।
একই ধরনের প্রশ্ন: পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটার প্রধান দুটি শর্ত কী কী?
উত্তর: ১. আলোক রশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে। ২. ঘন মাধ্যমে আপতন কোণের মান সংকট কোণের চেয়ে বড় হতে হবে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও