গাণিতিক যুক্তি • সমীকরণ ও অসমতা • বিশেষ BCS • ৩২তম বিশেষ বিসিএস [মুক্তিযুদ্ধার সন্তান, মহিলা, উপজাতি, কারিগরি, পেশাগত]

গাণিতিক যুক্তি প্রশ্ন

একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত?

  1. ৬ মিটার

  2. ১০ মিটার

  3. ১৮ মিটার

  4. ১২ মিটার

উত্তর ও ব্যাখ্যা

১০ মিটার

ব্যাখ্যা

মূল ব্যাখ্যা: ধরি, প্রস্থ x মিটার। দৈর্ঘ্য = x + ৪ মিটার। পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ) = ৩২। ২(x+৪+x) = ৩২, বা ২(২x+৪) = ৩২, বা ৪x+৮ = ৩২, বা ৪x = ২৪, বা x = ৬। সুতরাং দৈর্ঘ্য = ৬ + ৪ = ১০ মিটার।
একই ধরনের প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং পরিসীমা ২৪ মিটার হলে দৈর্ঘ্য কত? উত্তর: ৮ মিটার

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন