বাংলা ২য় পত্র • উপসর্গ, প্রত্যয় ও সমাস • Jagannath University • জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিট ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫ (শিফট ২, লিখিত)
বাংলা ২য় পত্র প্রশ্ন
নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
(2.1) প্রদত্ত বিচ্ছেদগুলোকে সন্ধিবদ্ধ কর: পর+পর, নিঃ+ঈক্ষা
(2.2) উপসর্গ শব্দের কোথায় বসে? খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
(2.3) প্রত্যয়ের নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কর। দ্রাঘিমা, শ্রবণ
(2.4) পারিভাষিক শব্দ লেখ: Chancellor; Dialogue (পারিভাষিক শব্দ।
উত্তর ও ব্যাখ্যা
(2.1) সন্ধিবদ্ধ রূপ:
- পর + পর = পরস্পর (নিপাতনে সিদ্ধ সন্ধি)।
- নিঃ + ঈক্ষা = নিরীক্ষা (বিসর্গ র-তে পরিবর্তিত)।
(2.2) উপসর্গ শব্দের পূর্বে (আগে) বসে। খাঁটি বাংলা উপসর্গ ২১টি (যেমন: অ, অনা, আ, আড়, উন, কু, নি, বি, সু, স, হা)।
(2.3) প্রকৃতি ও প্রত্যয়:
- দ্রাঘিমা = দ্রাঘ + ইমন (ইমনিচ্), তদ্ধিত প্রত্যয়।
- শ্রবণ = শ্রু + অনট্, কৃৎ প্রত্যয়।
(2.4) পারিভাষিক শব্দ:
- Chancellor = আচার্য
- Dialogue = সংলাপ
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও