Jagannath University • জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিট ভর্তি পরীক্ষা ২০১৮-২০১৯
প্রশ্ন ও সমাধান
অরণ্যে রোদন'- বাগধারাটির নিহিতার্থ ব্যাখ্যা কর।
উত্তর ও ব্যাখ্যা
(৫) বাগধারা: অরণ্যে রোদন
নিহিতার্থ: নিষ্ফল আবেদন; যে আবেদন বা অনুরোধে কেউ কর্ণপাত করে না।
ব্যাখ্যা: জনশূন্য অরণ্যে কেউ কাঁদলে সে কান্না শোনার কেউ থাকে না এবং তাতে কোনো ফল হয় না। তেমনই যে ব্যক্তির কাছে উপদেশ, অনুরোধ বা আবেদন করা হয়, সে যদি তাতে মনোযোগ না দেয় বা সাড়া না দেয়, তবে সেই আবেদন নিষ্ফল হয়ে যায়। একেই 'অরণ্যে রোদন' বলে।
বাক্যে প্রয়োগ: অসৎ লোকের কাছে সদুপদেশ দেওয়া অরণ্যে রোদনের মতোই নিষ্ফল।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও