গাণিতিক যুক্তি • সংখ্যার ধারণা • বিশেষ BCS • ২৬ তম বিশেষ বিসিএস [ শিক্ষা ]

গাণিতিক যুক্তি প্রশ্ন

৭২ সংখ্যাটির মোট ভাজক আছে ----

  1. ৯টি

  2. ১০টি

  3. ১১টি

  4. ১২টি

উত্তর ও ব্যাখ্যা

১২টি

ব্যাখ্যা

মূল ব্যাখ্যা: ৭২-কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে পাই: ৭২ = ২³ × ৩²। কোনো সংখ্যার উৎপাদকের সংখ্যা বের করতে হলে ঘাতগুলোর সাথে ১ যোগ করে গুণ করতে হয়। এখানে ঘাতগুলো হলো ৩ এবং ২। সুতরাং, মোট ভাজক সংখ্যা = (৩+১) × (২+১) = ৪ × ৩ = ১২টি। সঠিক উত্তর (ঘ)।

একই ধরনের প্রশ্ন: ৩৬-এর ভাজক সংখ্যা কত? উত্তর: ৯টি (৩৬=২²×৩², তাই (২+১)×(২+১)=৯)।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন