সাধারণ বিজ্ঞান • শব্দ ও তরঙ্গ • প্রিলিমিনারি • ৪৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট
সাধারণ বিজ্ঞান প্রশ্ন
আল্ট্রাসনোগ্রাফিতে ব্যবহৃত শব্দের কম্পাঙ্ক কত?
- ক
০.০১-০১ মেগাহার্জ
- খ
০১-১০ মেগাহার্জ
- গ
১০-২০ মেগাহার্জ
- ঘ
২০-৩০ মেগাহার্জ
উত্তর ও ব্যাখ্যা
০১-১০ মেগাহার্জ
ব্যাখ্যা
আল্ট্রাসনোগ্রাফিতে সাধারণত ১ থেকে ১০ মেগাহার্জ (MHz) কম্পাঙ্কের শব্দোত্তর তরঙ্গ বা আল্ট্রাসাউন্ড ব্যবহার করা হয়। মানুষের শ্রাব্যতার সীমা ২০,০০০ হার্জ বা ২০ কিলোহার্জ পর্যন্ত। এর চেয়ে বেশি কম্পাঙ্কের শব্দকে শব্দোত্তর তরঙ্গ বলা হয়। চিকিৎসাবিজ্ঞানে মানবদেহের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের ছবি তুলতে এই উচ্চ কম্পাঙ্কের শব্দতরঙ্গ ব্যবহার করা হয়।
একই ধরনের প্রশ্ন:
১. মানবদেহের ভ্রূণের লিঙ্গ নির্ধারণে বা পিত্তথলির পাথর সনাক্তকরণে কোন তরঙ্গ ব্যবহৃত হয়? (উত্তর: আল্ট্রাসাউন্ড বা শব্দোত্তর তরঙ্গ)
২. মানুষের শ্রাব্যতার সীমার ঊর্ধ্বসীমা কত? (উত্তর: ২০,০০০ Hz বা ২০ kHz)
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও