পদার্থ বিজ্ঞান • আলোর প্রতিফলন • Dinajpur Board • দিনাজপুর বোর্ড ২০২০

পদার্থ বিজ্ঞান প্রশ্ন

বড় বড় টেলিস্কোপে কোনটি ব্যবহার করা হয়?

  1. উত্তল আয়না

  2. অবতল আয়না

  3. সমতল আয়না

  4. উত্তল লেন্স

উত্তর ও ব্যাখ্যা

অবতল আয়না

ব্যাখ্যা

বড় বড় অ্যাস্ট্রোনমিক্যাল বা প্রতিফলক টেলিস্কোপে অবতল আয়না ব্যবহার করা হয়। অবতল আয়না দূরবর্তী বস্তু থেকে আসা সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছকে ফোকাস বিন্দুতে একত্রিত করতে পারে। লেন্সের ক্ষেত্রে 'বর্ণাব্যাধিসংক্রান্ত ত্রুটি' (Chromatic aberration) দেখা যায়, কিন্তু অবতল আয়নায় এ ধরনের কোনো ত্রুটি তৈরি হয় না।

একই ধরনের প্রশ্ন:
প্রশ্ন: রিয়ার ভিউ মিরর বা গাড়িতে পেছনের দৃশ্য দেখার জন্য কোন আয়না ব্যবহৃত হয়?
উত্তর: উত্তল আয়না।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন