পদার্থ বিজ্ঞান • আলোর প্রতিফলন • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৩

পদার্থ বিজ্ঞান প্রশ্ন

তরঙ্গদৈর্ঘ্য যদি দৃশ্যমান আলোর সবচেয়ে বড় তরঙ্গদৈর্ঘ্য থেকেও বড় হয়, সেটাকে আমরা কী বলি?

  1. আল্ট্রাভায়োলেট

  2. এক্স-রে

  3. গামা-রে

  4. ইনফ্রারেড

উত্তর ও ব্যাখ্যা

ইনফ্রারেড

ব্যাখ্যা

দৃশ্যমান আলোর পরিসর হলো তরঙ্গদৈর্ঘ্যের দিক থেকে লাল আলো (সবচেয়ে বড় তরঙ্গদৈর্ঘ্য) থেকে বেগুনি আলো পর্যন্ত। তরঙ্গদৈর্ঘ্য যদি লাল আলোর চেয়েও বেশি বা বড় হয়, তবে তাকে ইনফ্রারেড (Infrared) বা অবলোহিত বিকিরণ বলা হয়। আর তরঙ্গদৈর্ঘ্য যদি বেগুনি আলোর চেয়ে ছোট হয়, তবে তাকে আল্ট্রাভায়োলেট (Ultraviolet) বিকিরণ বলে।

একই ধরনের প্রশ্ন: দৃশ্যমান আলোর চেয়ে কম তরঙ্গদৈর্ঘ্যযুক্ত তরঙ্গ কোনটি?
উত্তর: আল্ট্রাভায়োলেট (বা এক্স-রে/গামা-রে)।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন