গাণিতিক যুক্তি • গড় ও ঐকিক নিয়ম • প্রিলিমিনারি • ২১তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

গাণিতিক যুক্তি প্রশ্ন

৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দুজন লোক কমিয়ে দিলে কাজটি সমাধান করতে শতকরা কত দিন বেশি লাগবে?

  1. ২৫%

  2. (১০০/৩)%

  3. ৫০%

  4. (২০০/৩)%

উত্তর ও ব্যাখ্যা

(১০০/৩)%

ব্যাখ্যা

মূল ব্যাখ্যা: ৮ জন লোক করে ১২ দিনে। ১ জন লোক করে (১২*৮) = ৯৬ দিনে। ২ জন কমিয়ে দিলে লোক সংখ্যা হয় ৬ জন। ৬ জন লোক কাজটি করবে ৯৬/৬ = ১৬ দিনে। সময় বেশি লাগে (১৬ - ১২) = ৪ দিন। শতকরা বেশি সময় = (৪/১২) * ১০০ = ১০০/৩%।

একই ধরনের প্রশ্ন: ৫ জন লোক একটি কাজ ১০ দিনে করলে, ২ জন বাড়লে কতদিন কম লাগবে?

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন