বাংলাদেশ বিষয়াবলি • সংবিধান • প্রিলিমিনারি • ৪৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

বাংলাদেশ বিষয়াবলি প্রশ্ন

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য সংবিধানের যে সংশোধন বাতিল করতে হবে-

  1. পঞ্চদশ

  2. দ্বাদশ

  3. একাদশ

  4. ত্রয়োদশ

উত্তর ও ব্যাখ্যা

পঞ্চদশ

ব্যাখ্যা

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর (২০১১ সাল) মাধ্যমে নির্বাচনকালীন অরাজনৈতিক 'তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা' বাতিল করা হয়েছিল। তাই দেশে পুনরায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে বা পুনঃপ্রবর্তন করতে হলে পঞ্চদশ সংশোধনী বাতিল বা সংশোধন করতে হবে।

একই ধরনের প্রশ্ন: কোন সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রথম প্রবর্তন করা হয়েছিল?
উত্তর: ত্রয়োদশ সংশোধনী (১৯৯৬ সালে)।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন