গাণিতিক যুক্তি • সেট ও সম্ভাব্যতা • প্রিলিমিনারি • ৪৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

গাণিতিক যুক্তি প্রশ্ন

একটি অনুষ্ঠানে কিছু লােক উপস্থিত ছিল। তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারবে। যদি করমর্দনের সংখ্যা ৩০০ হয়, তাহলে ঐ অনুষ্ঠানে কতজন লােক ছিল?

  1. ২৪

  2. ২৫

  3. ৩০

  4. ৬০

উত্তর ও ব্যাখ্যা

২৫

ব্যাখ্যা

মূল ব্যাখ্যা

ধরি, অনুষ্ঠানে মোট উপস্থিত লোকের সংখ্যা nn
দুটি ব্যক্তি নিজেদের মধ্যে একবার করমর্দন করতে পারে। অতএব, nn সংখ্যক লোকের মধ্যে মোট করমর্দন সংখ্যা হবে nC2^nC_2

শর্তমতে,
nC2=300^nC_2 = 300
n(n1)2=300\frac{n(n-1)}{2} = 300
n(n1)=600n(n-1) = 600
n2n600=0n^2 - n - 600 = 0
n225n+24n600=0n^2 - 25n + 24n - 600 = 0
n(n25)+24(n25)=0n(n - 25) + 24(n - 25) = 0
(n25)(n+24)=0(n - 25)(n + 24) = 0

যেহেতু লোকের সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাই n=25n = 25
অতএব, অনুষ্ঠানে ২৫ জন লোক উপস্থিত ছিল।

একই ধরনের প্রশ্ন:
প্রশ্ন: একটি দলে ১০ জন ব্যক্তি একে অপরের সাথে করমর্দন করলে মোট করমর্দন সংখ্যা কত হবে?
উত্তর: ৪৫ (সমাধান: 10×92=45\frac{10 \times 9}{2} = 45)

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন