গাণিতিক যুক্তি • গড় ও ঐকিক নিয়ম • বিশেষ BCS • ১২ তম বিশেষ বিসিএস [পুলিশ]

গাণিতিক যুক্তি প্রশ্ন

নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১০ ও ৫ কিমি। নদী পথে ৪৫ কিমি দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘণ্টা সময় লাগবে?

  1. ৯ ঘণ্টা

  2. ১২ ঘণ্টা

  3. ১০ ঘণ্টা

  4. ১৮ ঘণ্টা

উত্তর ও ব্যাখ্যা

১২ ঘণ্টা

ব্যাখ্যা

মূল ব্যাখ্যা: নৌকার বেগ = ১০ কিমি/ঘণ্টা, স্রোতের বেগ = ৫ কিমি/ঘণ্টা।
স্রোতের অনুকূলে বেগ = (১০ + ৫) = ১৫ কিমি/ঘণ্টা।
স্রোতের প্রতিকূলে বেগ = (১০ - ৫) = ৫ কিমি/ঘণ্টা।
যাওয়ার সময় লাগে: ৪৫/১৫ = ৩ ঘণ্টা।
ফিরে আসার সময় লাগে: ৪৫/৫ = ৯ ঘণ্টা।
মোট সময় = ৩ + ৯ = ১২ ঘণ্টা।

একই ধরনের প্রশ্ন: নৌকার বেগ ১২ কিমি এবং স্রোতের বেগ ৪ কিমি হলে ১৬ কিমি গিয়ে ফিরে আসতে কত সময় লাগবে? উত্তর: ৩ ঘণ্টা (যাওয়ার সময় ১ ঘণ্টা, আসার সময় ২ ঘণ্টা)।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন