সাধারণ বিজ্ঞান • কোষ ও উদ্ভিদ • প্রিলিমিনারি • ২৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট [বাতিল]
সাধারণ বিজ্ঞান প্রশ্ন
ঘন পাতাবিশিষ্ট বৃক্ষের নিচে রাতে ঘুমানো স্বাস্থ্যসম্মত নয়, কারণ গাছ হতে-
- ক
অধিক পরিমাণে অক্সিজেন নির্গত হয়
- খ
অধিক পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়
- গ
অধিক পরিমাণে কার্বন মনো-অক্সাইড নির্গত হয়
- ঘ
বিষাক্ত সায়ানাইড নির্গত হয়
উত্তর ও ব্যাখ্যা
খ
অধিক পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়
ব্যাখ্যা
মূল ব্যাখ্যা: দিনের বেলা গাছ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে। কিন্তু রাতে সালোকসংশ্লেষণ হয় না, বরং সব সময় শসন (Respiration) প্রক্রিয়া চলতে থাকে, ফলে গাছ কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করে। তাই রাতে গাছের নিচে ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
একই ধরনের প্রশ্ন: সালোকসংশ্লেষণ কোন আলোতে সবচেয়ে ভালো হয়? উত্তর: লাল আলোতে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও