বাংলা ২য় পত্র • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৪

বাংলা ২য় পত্র প্রশ্ন

4.

(ক) মনে করো, তুমি আবিদ/আবিদা। পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন রচনা করো।অথবা,(খ) মনে করো, তুমি সুজন/শাহিনা। জাতীয় দৈনিক পত্রিকার কুয়াকাটা প্রতিনিধি। সবুজসৈকত বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ উৎসবের বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো।

উত্তর ও ব্যাখ্যা

(ক) পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী
১৫ জানুয়ারি, ২০২৪

পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গতকাল নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক। নবীন শিক্ষার্থীদের গোলাপ ফুল ও চকলেট দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের নিয়ম-কানুন ও শিক্ষার গুরুত্ব নিয়ে শিক্ষকরা আলোচনা করেন। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা ও অধ্যবসায়ের ওপর জোর দেন। এরপর বড় শ্রেণির শিক্ষার্থীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে। নবীনরাও নিজেদের প্রতিভা তুলে ধরে। অনুষ্ঠান শেষে সবাইকে মধ্যাহ্নভোজে আপ্যায়ন করা হয়।

নতুন পরিবেশে এসে নবীন শিক্ষার্থীরা আনন্দিত ও উৎসাহিত।

প্রতিবেদক
আবিদা

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন