পদার্থ বিজ্ঞান • গতি • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২০
পদার্থ বিজ্ঞান প্রশ্ন
করিম তার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৩০ মি. ব্যাসার্ধের একটি বৃত্তাকার ট্র্যাক একবার ঘুরে আসল। তার সরণ হবে-
- ক
188.49 মিটার
- খ
94.24 মিটার
- গ
60 মিটার
- ঘ
0 মিটার
উত্তর ও ব্যাখ্যা
0 মিটার
ব্যাখ্যা
আদি অবস্থান এবং শেষ অবস্থান একই হলে বস্তুর সরণ শূন্য হয়। করিম ৩০ মিটার ব্যাসার্ধের বৃত্তাকার ট্র্যাকটি একবার ঘুরে পূর্বের জায়গায় ফিরে এসেছে।
গাণিতিক ব্যাখ্যা:
এখানে,
ব্যাসার্ধ,
ট্র্যাকের অতিক্রান্ত দূরত্ব = বৃত্তের পরিধি
যেহেতু করিমের আদি বিন্দু ও শেষ বিন্দু একই, তাই করিমের সরণ ।
মনে রাখার কৌশল: কোনো বস্তু ঘুরপাক খেয়ে আবার আগের জায়গায় ফিরে এলে অতিক্রান্ত দূরত্ব যাই হোক না কেন, তার সরণ সবসময় ০ (শূন্য)।
একই ধরনের প্রশ্ন: ৫০ মিটার ব্যাসার্ধের বৃত্তাকার মাঠ এক চক্কর ঘুরে আসলে সরণ কত হবে?
উত্তর: ০ মিটার।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও