বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা • মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস (১২০৪-১৭৫৭ খ্রিষ্টাব্দ) • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৬

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্ন

একজন মুসলিম শাসক জনাব 'ক' তাঁর জীবনের শুরুতে একজন ভাগ্যান্বেষী ছিলেন। তিনি বাংলার পূর্বাঞ্চল ও বিহারের কিছু অংশে মুসলিম বিজয়ের নেতৃত্ব দেন। ঐ সমস্ত অঞ্চলে নিজেকে উপশাসক বা গভর্নর হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনি তাঁর রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তাঁর অবদানের ফলে ধর্মভিত্তিক এক নতুন শাসন ব্যবস্থার সূচনা হয়।

  1. ক)

    বখতিয়ার খলজি কখন বাংলায় মুসলিম শাসন শুরু করেন?

    (1)
  2. খ)

    লক্ষণ সেনের দুর্বলতাগুলো কী ছিল?

    (2)
  3. গ)

    উদ্দীপকে উল্লেখিত জনাব 'ক'-এর ন্যায় কোন শাসক তাঁর রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন? ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    "বাংলার ইতিহাসে মুসলিম শাসন" প্রতিষ্ঠা কী প্রভাব পড়েছিল? ব্যাখ্যা করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    বখতিয়ার খলজি ১২০৪ খ্রিষ্টাব্দে বাংলায় মুসলিম শাসন শুরু করেন।

  2. খ)

    লক্ষ্মণ সেন বৃদ্ধ বয়সে সিংহাসনে বসেন, ফলে তিনি রাজ্য পরিচালনায় অক্ষম হয়ে পড়েন। তাঁর সামরিক সংগঠন দুর্বল ছিল এবং তিনি শত্রুর আক্রমণ ঠেকানোর যথাযথ প্রস্তুতি নেননি। এছাড়া রাজসভায় অন্তর্কলহ ও অমাত্যদের অনৈক্য ছিল। এসব দুর্বলতার সুযোগে বখতিয়ার খলজি সহজেই নদীয়া জয় করেন।

  3. গ)

    উদ্দীপকের জনাব 'ক'-এর সঙ্গে বাংলায় মুসলিম শাসনের সূচনাকারী ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজির মিল পাওয়া যায়।

    উদ্দীপকে বলা হয়েছে, জনাব 'ক' জীবনের শুরুতে ভাগ্যান্বেষী ছিলেন, মুসলিম বিজয়ের নেতৃত্ব দিয়েছেন, বিহারের কিছু অংশ জয় করে উপশাসক বা গভর্নর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং নতুন এক শাসন ব্যবস্থার সূচনা করেছেন।

    বখতিয়ার খলজি একজন ভাগ্যান্বেষী সেনানায়ক হিসেবে দিল্লি সুলতানের অধীনে ভারতের পূর্বাঞ্চলে অভিযানে আসেন। ১২০৪ সালে নদীয়া জয় করেন, লক্ষণাবতী (গৌড়) দখল করে সেখানে রাজধানী স্থাপন করেন এবং উত্তর বাংলায় (বরেন্দ্র) অধিকার বিস্তার করেন। তাঁর হাতে ভারতের পূর্বাংশে প্রথম মুসলমানদের রাজনৈতিক শাসন প্রতিষ্ঠিত হয়, যা প্রায় সাড়ে পাঁচশ বছর স্থায়ী ছিল। তিনি মাদ্রাসা, মক্তব ও মসজিদ নির্মাণ করে ইসলামি সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখেন। তাঁর মৃত্যুর পরেও খলজি মালিকদের মধ্যে শাসন চলেছে।

    সুতরাং উদ্দীপকের জনাব 'ক' বখতিয়ার খলজির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

  4. ঘ)

    বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা এ অঞ্চলের রাজনীতি, সমাজ ও সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছিল।

    ১. রাজনৈতিক প্রভাব: সেন শাসনের অবসান ঘটে এবং নতুন প্রশাসনিক ব্যবস্থার সূচনা হয়।
    ২. সামাজিক ও ধর্মীয় প্রভাব: সুফি-দরবেশদের মাধ্যমে ইসলাম প্রচার হয় এবং সমাজে সাম্য ও ভ্রাতৃত্বের ধারণা বিস্তার লাভ করে।
    ৩. সাংস্কৃতিক প্রভাব: স্থাপত্য, শিক্ষা ও সাহিত্যের নতুন ধারা গড়ে ওঠে। সুলতানদের পৃষ্ঠপোষকতায় বাংলা সাহিত্যের বিকাশ ঘটে।

    সুতরাং, মুসলিম শাসন বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন