গাণিতিক যুক্তি • গড় ও ঐকিক নিয়ম • প্রিলিমিনারি • ১৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট
গাণিতিক যুক্তি প্রশ্ন
একটি ঘড়িতে ৬টার ঘণ্টা ধ্বনি ঠিক ৬টায় শুরু করে বাজতে ৫ সেকেন্ড সময় লাগে, ঐ ঘড়িতে ১২ টার ঘণ্টাধ্বনি বাজতে কত সেকেন্ড সময় লাগবে? ঘণ্টাধ্বনি সমান সময় ব্যবধানে বাজে।
- ক
১১ সেকেন্ড
- খ
১০ সেকেন্ড
- গ
১২ সেকেন্ড
- ঘ
৫১/৫ সেকেন্ড
উত্তর ও ব্যাখ্যা
ক
১১ সেকেন্ড
ব্যাখ্যা
মূল ব্যাখ্যা
৬টা বাজতে ৫টি বিরতি বা ফাঁক অতিক্রম করতে সময় লাগে ৫ সেকেন্ড। অর্থাৎ, ১টি বিরতির সময় ১ সেকেন্ড।
১২টা বাজতে মোট ১১টি বিরতি অতিক্রম করতে হয় (১ থেকে ১২ পর্যন্ত)।
সুতরাং, ১১টি বিরতির জন্য সময় লাগবে ১১ × ১ = ১১ সেকেন্ড।
মনে রাখার কৌশল: n সংখ্যক ঘণ্টা বাজতে (n-1) টি বিরতি হয়, এই সূত্রটি মনে রাখুন।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও