বাংলা ২য় পত্র • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৫

বাংলা ২য় পত্র প্রশ্ন

যেকোনো একটির প্রতিবেদন রচনা করো।

5.1.

মনে করো, তুমি বিপ্লব। 'দৈনিক সমকাল' পত্রিকার রংপুর জেলা প্রতিনিধি। রংপুর জিলা স্কুলে অনুষ্ঠিত 'শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভায়া দিবস' উদ্যাপন সম্পর্কিত একখানা সংবাদ প্রতিবেদন রচনা করো।

5.2.

মনে করো, তুমি সাগর। 'দৈনিক প্রথম আলো' পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি। তোমার এলাকায় 'বৃক্ষরোপণ উৎসব' পালন সম্পর্কিত একখানা সংবাদ প্রতিবেদন রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা

5.1. শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন সম্পর্কিত সংবাদ প্রতিবেদন

রংপুর জিলা স্কুলে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর
২২ ফেব্রুয়ারি, ২০২৫

যথাযোগ্য মর্যাদায় রংপুর জিলা স্কুলে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপিত হয়েছে। দিবসের শুরুতে ২১ ফেব্রুয়ারি ভোরে শিক্ষক-শিক্ষার্থীরা নগ্নপায়ে প্রভাতফেরিতে অংশ নেয় এবং শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

সকাল সাড়ে নয়টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বাংলা ভাষার জন্য আত্মত্যাগের ইতিহাস তুলে ধরেন। তাঁরা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে মাতৃভাষার সঠিক ব্যবহার ও দেশগঠনে আত্মনিয়োগের আহ্বান জানান। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, গান, বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রতিবেদক
বিপ্লব
রংপুর জেলা প্রতিনিধি, দৈনিক সমকাল।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন