বাংলা ২য় পত্র • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৩

বাংলা ২য় পত্র প্রশ্ন

3.

সারাংশ লেখো:(ক) মাতৃস্নেহের তুলনা নাই; তারা কিন্তু অতি স্নেহ অনেক সময় অমজাল আনয়ন করে। যে স্নেহের উত্তাপে সন্তানের পরিপুষ্টি, তাহারই আধিক্যে সে অসহায় হইয়া পড়ে। মাতৃস্নেষের মমতার প্রাবল্যে মানুষ আপনাকে হারাইয়া আসল শক্তি মর্যাদা বুঝিতে পারে না। নিয়ত মাতৃস্নেহের অন্তরালে অবস্থান করিয়া আত্মশক্তির সন্ধান সে পায় না- দুর্বল, অসহায় পক্ষী-শাবকের মতো চিরদিন স্নেহাতিশয্যে আপনাকে সে একান্ত নির্ভরশীল মনে করে। ক্রমে জননীর পরম সম্পদ সন্তান অলস, ভীরু, দুর্বল ও পরনির্ভরশীল হইয়া মনুষ্যত্ব বিকাশের পথ হইতে দূরে সরিয়া যায়। অন্ধ মাতৃস্নেহ সে কথা বুঝে না, দুর্বলের প্রতি সে স্থির লক্ষ্য, অসহায় সন্তানের প্রতি মমতার অন্ত নেই, অলসকে সে প্রাণপাত করিয়া সেবা করে, ভীরুতার দুর্দশা কল্পনা করিয়া বিপদের আক্রমণ হইতে ভীরুকে রক্ষা করিতে ব্যস্ত হয়।অথবা, সারমর্ম লেখো:(খ) নিখিলের এত শোভা, এত ভূপ, এত হাসি-গান, ছাড়িয়া মরিতে মোর কভু নাহি চাহে মন-প্রাণ এ বিশ্বের সব আমি প্রাণ দিয়ে বাসিয়াছি ভালো-আকাশ বাতাস জল, রবি-শশী, তারকার আলো। সকলেরই সাথে মোর হয়ে গেছে বহু জানা-শোনা, কত কি-যে মাখামাখি, কত কি-যে মায়া-মন্ত্র বোনা। বাতাস আমারে ঘিরে খেলা করে মোর চারিপাশ, অনন্তের কত কথা কহে নিতি নীলিমা আকাশ। চাঁদের মধুর হাসি, বিশ্বমুখে পুলক চুম্বন, মিটিমিটি চেয়ে থাকা তারকার করুণ নয়ন, বসন্ত নিদাঘ-শোভা, বিকশিত কুসুমের হাসি, দিকে দিকে শুধু গান, শুধু প্রেম-ভালোবাসাবাসি।

উত্তর ও ব্যাখ্যা

(ক) সারাংশ

শিরোনাম: অতি স্নেহের কুফল

মাতৃস্নেহ অতুলনীয় হলেও তার আধিক্য সন্তানের জন্য অমঙ্গলকর। অতি আদরে সন্তান আত্মশক্তির সন্ধান পায় না, অলস, ভীরু ও পরনির্ভরশীল হয়ে পড়ে এবং মনুষ্যত্ব বিকাশের পথ থেকে সরে যায়। অন্ধ মাতৃস্নেহ তা না বুঝে সন্তানকে সব বিপদ থেকে আড়াল করে রাখে। ফলে সে দুর্বল ও অসহায়ই থেকে যায়।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন