বাংলা ২য় পত্র • Mymensingh Board • ময়মনসিংহ বোর্ড ২০২৩
বাংলা ২য় পত্র প্রশ্ন
1.
যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো:(ক) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস(খ) জন্মদিনের সন্ধ্যা
উত্তর ও ব্যাখ্যা
(ক) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার দাবিতে ঢাকার রাজপথে সালাম, রফিক, জব্বার, বরকতসহ নাম-না-জানা অনেকে জীবন দিয়েছিলেন। ভাষার জন্য এমন আত্মত্যাগের দৃষ্টান্ত পৃথিবীতে বিরল। এ আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" ঘোষণা করে। ২০০০ সাল থেকে বিশ্বের নানা দেশে দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশে এ দিনটি পালনের জন্য প্রস্তুতি চলে আগে থেকেই। প্রথম প্রহরে খালি পায়ে প্রভাতফেরি করে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। স্কুল-কলেজে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ দিনটি আমাদের নিজের ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে এবং বিশ্বের সব ভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও