বাংলা ২য় পত্র • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২৩

বাংলা ২য় পত্র প্রশ্ন

2.

সারাংশ লেখো:(ক) এ কথা নিশ্চিত যে, জনসংখ্যার ঊর্ধ্বগতি জাতীয় জীবনে উন্নয়নের গতিকে শ্লথ করে। সমাজ ও পরিবারের জীবনেও তা নানা প্রতিকূল প্রভাব বিস্তার করে। অধিক জনসংখ্যার ভারে ন্যুজ সমাজ তার সদস্যদের সামাজিক অধিকারের নিশ্চয়তা দিতে পারে না। যেমন, শিক্ষালাভের অধিকার একটি সামাজিক অধিকার। কিন্তু দারিদ্র্যপীড়িত সমাজে শিক্ষার ব্যাপক প্রসার অত্যন্ত কঠিন। বাংলাদেশের বিপুল জনসংখ্যা এখনো শিক্ষালাভের সুযোগ থেকে বঞ্চিত। এই বিপুল জনসংখ্যার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করতে না পারলে দেশের অগ্রগতি স্থবির হয়ে পড়তে বাধ্য। দেশের নতুন প্রজন্মকে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা মানে হলো সম্ভাবনাময় বিশাল জনশক্তির অপচয় ঘটানো।অথবা, সারমর্ম লেখো:(খ) শৈশবে সদুপদেশ যাম্যর না রোচে, জীবনে তাহার কভু মূর্খতা না খোচে। চৈত্র মাসে চাষ দিয়া না বোনে বৈশাখে, কনে সেই হৈমন্তিক ধান্য পেয়ে থাকে? সময় ছাড়িয়া দিয়া করে পণ্ডশ্রম, ফল চাহে, সেও অতি নির্বোধ, অধম। খেয়া-তরী চ'লে গেলে বসে এসে তীরে, কিসে পার হবে, তরী না আসিলে ফিরে?

উত্তর ও ব্যাখ্যা

(ক) সারাংশ

জনসংখ্যার দ্রুত বৃদ্ধি জাতীয় উন্নয়নকে ব্যাহত করে এবং সমাজ ও পরিবারে নানা সংকট সৃষ্টি করে। অধিক জনসংখ্যার চাপে দারিদ্র্যপীড়িত সমাজ সবার জন্য শিক্ষার মতো মৌলিক অধিকার নিশ্চিত করতে পারে না। বাংলাদেশের বিপুল জনসংখ্যা এখনো শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। এ অবস্থায় নতুন প্রজন্মকে শিক্ষিত করতে না পারলে দেশের অগ্রগতি থেমে যাবে এবং বিশাল জনশক্তি অপচয় হবে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন