ভূগোল ও পরিবেশ • পৃথিবী ও মানচিত্র • প্রিলিমিনারি • ৩১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট
ভূগোল ও পরিবেশ প্রশ্ন
প্রবল জোয়ারের কারণ, যখন-
- ক
সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণে অবস্থান করে
- খ
চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে
- গ
পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
- ঘ
সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে
উত্তর ও ব্যাখ্যা
ঘ
সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে
ব্যাখ্যা
মূল ব্যাখ্যা: জোয়ার-ভাটার মূল কারণ চাঁদ ও সূর্যের মহাকর্ষ বল। যখন সূর্য, চাঁদ এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে (যাকে সিজিগি বলা হয়), তখন সূর্য ও চাঁদের মিলিত মহাকর্ষ বলের আকর্ষণে পৃথিবীতে প্রবল জোয়ার বা 'ভরা কটাল' সৃষ্টি হয়।
একই ধরনের প্রশ্ন: অমাবশ্যা ও পূর্ণিমায় জোয়ার কেমন হয়? উত্তর: প্রবল জোয়ার বা ভরা কটাল হয়।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও