অর্থনীতি • উপযোগ, চাহিদা, জোগান ও ভারসাম্য • Jashore Board • যশোর বোর্ড ২০২৫
অর্থনীতি প্রশ্ন
আলম সাহেবের পণ্যের চাহিদা সূচি নিম্নরূপ:
- ক)(1)
চূড়ান্ত দ্রব্য কাকে বলে?
- খ)(2)
ভোগ বলতে কী বোঝায়?
- গ)(3)
আলম সাহেবের চাহিদা সূচি থেকে একটি চাহিদা রেখা অঙ্কন করে তা ব্যাখ্যা করো।
- ঘ)(4)
অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে এবং দাম. কমলে চাহিদা রেখার কী ধরনের পরিবর্তন হতে পারে তা উপরের সূচি থেকে বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
যেসব দ্রব্য উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সরাসরি ভোক্তার ভোগে ব্যবহৃত হয়, তাকে চূড়ান্ত দ্রব্য (Final Goods) বলে। যেমন: পাউরুটি, চেয়ার।
- খ)
মানুষের অভাব পূরণের উদ্দেশ্যে কোনো দ্রব্য বা সেবার উপযোগ ব্যবহার করে নিঃশেষ করাকে ভোগ (Consumption) বলে। আমরা প্রতিদিন ভাত, মাছ, জামা-কাপড়, কলম, ঘড়ি ইত্যাদি ব্যবহার করি; এ ব্যবহারের মাধ্যমে আমরা এগুলোর উপযোগ গ্রহণ করি।
এখানে ভোগ মানে দ্রব্যকে ধ্বংস করা নয়, বরং দ্রব্যের উপযোগ গ্রহণ করা। অভাব মোচন ছাড়া অন্য কোনোভাবে উপযোগ নষ্ট হলে তা ভোগ নয়। যেমন: আগুনে কাপড় পুড়ে গেলে তা ভোগ বলে গণ্য হবে না, কিন্তু কাপড় পরিধান করলে তা ভোগ।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও