পদার্থ বিজ্ঞান • আলোর প্রতিফলন • Dinajpur Board • দিনাজপুর বোর্ড ২০১৭

পদার্থ বিজ্ঞান প্রশ্ন

শপিংমলে নিরাপত্তার কাজে কোনটি ব্যবহৃত হয়?

  1. সমতল দর্পণ

  2. অবতল দর্পণ

  3. উত্তল দর্পণ

  4. গোলীয় দর্পণ

উত্তর ও ব্যাখ্যা

উত্তল দর্পণ

ব্যাখ্যা

উত্তল দর্পণে সর্বদা অবশীয়, সোজা এবং খর্বিত (ছোট) প্রতিবিম্ব গঠিত হয়। এছাড়া উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র (Field of view) অনেক বেশি হওয়ায় একনজরে অনেক বড় এলাকা দেখা যায়। এজন্য শপিংমল, দোকান বা গাড়িতে পেছনের দৃশ্য দেখার জন্য উত্তল দর্পণ ব্যবহার করা হয়।

মনে রাখার কৌশল: উত্তল দর্পণ = বড় এলাকা ছোট করে দেখায়।

একই ধরনের প্রশ্ন: ড্রাইভ করার সময় পেছনে দেখার জন্য কোন দর্পণ ব্যবহার করা হয়?
উত্তর: উত্তল দর্পণ।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন