পদার্থ বিজ্ঞান • তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিকস • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০১৭
পদার্থ বিজ্ঞান প্রশ্ন
রেডিয়াম ধাতুর তেজস্ক্রিয় ভাঙ্গনের ফলে ধাপে ধাপে নিচের কোনটিতে পরিবর্তিত হয়?
- ক
অ্যালুমিনিয়াম
- খ
সীসা
- গ
রূপা
- ঘ
লোহা
উত্তর ও ব্যাখ্যা
খ
সীসা
ব্যাখ্যা
মূল ব্যাখ্যা: তেজস্ক্রিয় ক্ষয়ের সময় একটি তেজস্ক্রিয় মৌল স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্নি (যেমন- আলফা, বিটা, গামা) বিকিরণ করে অন্যান্য অপেক্ষাকৃত হালকা মৌলে রূপান্তরিত হতে থাকে। তেজস্ক্রিয় রেডিয়াম (Radium) ধাপে ধাপে ক্ষয়প্রাপ্ত হয়ে শেষ পর্যন্ত একটি স্থায়ী ও অ-তেজস্ক্রিয় মৌল সীসায় (Lead - Pb) পরিণত হয়।
একই ধরনের প্রশ্ন: ইউরেনিয়াম তেজস্ক্রিয় ক্ষয়ের শেষ পরিণতি কোনটি? উত্তর: সীসা (Pb)।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও