বাংলা ২য় পত্র • Mymensingh Board • ময়মনসিংহ বোর্ড ২০২৫
বাংলা ২য় পত্র প্রশ্ন
পত্র লেখোঃ
2.1.
মনে করো, তুমি নীল/নীলিমা। সম্প্রতি পড়া একটি বইয়ের পাঠক হিসেবে তোমার অনুভূতি ব্যক্ত করে লেখকের কাছে একটি পত্র লেখো।
2.2.
মনে করো, তুমি সাগর/সাগরিকা, বগুড়া জেলার বাসিন্দা। সড়ক দুর্ঘটনা দিন দিন বৃদ্ধি পাওয়ায় এর প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।
উত্তর ও ব্যাখ্যা
2.1. পঠিত বইয়ের অনুভূতি জানিয়ে লেখককে পত্র
১২ আগস্ট, ২০২৩
ঢাকা।
শ্রদ্ধেয় লেখক,
আমার সালাম ও শ্রদ্ধা গ্রহণ করুন। আমি একজন নবম শ্রেণির শিক্ষার্থী। সম্প্রতি আপনার লেখা "মুক্তিযুদ্ধের গল্প" বইটি পড়লাম। বইটি পড়ে আমার যে অনুভূতি হয়েছে, তা আপনাকে জানাতে চিঠি লিখছি।
বইটির প্রতিটি গল্প আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। আপনার সহজ ও সাবলীল ভাষায় মুক্তিযুদ্ধের সময়ের মানুষের সাহস, ত্যাগ ও দুঃখ-কষ্টের ছবি জীবন্ত হয়ে উঠেছে। পড়তে পড়তে কখনো চোখ ভিজে গেছে, কখনো মন গর্বে ভরে উঠেছে। আমি নতুন করে বুঝতে পেরেছি স্বাধীনতার প্রকৃত মূল্য। বইটি আমার মধ্যে দেশপ্রেম ও মানবতাবোধ জাগিয়ে তুলেছে। আমি এটি আমার বন্ধুদেরও পড়তে দিয়েছি।
আপনার কাছ থেকে আরও এমন মূল্যবান বই পাওয়ার আশা করি। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি।
বিনীত
আপনার একজন পাঠক
নীলিমা
খামের ওপর:
প্রেরক: নীলিমা, ঢাকা।
প্রাপক: জনাব ড. মনির আহমেদ, প্রযত্নে: প্রকাশক, ঐতিহ্য প্রকাশনী, ঢাকা।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও