বাংলা ২য় পত্র • Barishal Board • বরিশাল বোর্ড ২০২৫
বাংলা ২য় পত্র প্রশ্ন
যেকোনো একটি লেখো:
2.1.
মনে করো, তুমি রতন/রত্না'। এসএসসি পরীক্ষার প্রস্তুতির কথা জানিয়ে তোমার মায়ের নিকট একখানা চিঠি লেখো।
2.2.
মনে করো, তুমি রাফি/রাফিয়া। তোমার এলাকার স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একখানা চিঠি লেখো।
উত্তর ও ব্যাখ্যা
2.1. এসএসসি পরীক্ষার প্রস্তুতি জানিয়ে মাকে চিঠি
১০ জানুয়ারি, ২০২৪
ঢাকা।
শ্রদ্ধেয় মা,
আমার সালাম নিয়ো। আশা করি আল্লাহর রহমতে সুস্থ আছ। অনেক দিন তোমাদের খবর পাই না, তাই চিন্তায় আছি। আজ তোমাকে আমার এসএসসি পরীক্ষার প্রস্তুতির কথা জানাতে চিঠি লিখছি।
সামনের মাসেই আমার পরীক্ষা শুরু হবে। এজন্য আমি প্রতিদিন ভোরে উঠে পড়তে বসি। প্রতিটি বিষয়ের জন্য আলাদা রুটিন তৈরি করেছি। কঠিন বিষয়গুলোর জন্য বেশি সময় দিচ্ছি। শিক্ষকদের পরামর্শ অনুযায়ী বিগত বছরের প্রশ্ন সমাধান ও মডেল টেস্টও দিচ্ছি। এ পর্যন্ত সব বিষয়ের পাঠ্যসূচির প্রায় সবটুকু শেষ করেছি, এখন পুনরাবৃত্তি চলছে। আমি নিয়মিত খেলাধুলা ও পরিমিত বিশ্রামও করি, যাতে শরীর ভালো থাকে। তবে ইংরেজি ও গণিত নিয়ে একটু দুশ্চিন্তায় আছি।
তুমি আমার জন্য দোয়া করো, যেন ভালো ফল করে তোমাদের মুখ উজ্জ্বল করতে পারি। বাবাকে আমার সালাম দিয়ো এবং ছোট ভাইকে আমার স্নেহ ও আদর জানিয়ো। নিজের শরীরের যত্ন নিয়ো।
ইতি
তোমার স্নেহের
রত্না
খামের ওপর:
প্রেরক: রত্না, ঢাকা।
প্রাপক: মোসাম্মৎ সালমা বেগম, গ্রাম: চরপাড়া, ডাকঘর: ঈশ্বরদী, জেলা: পাবনা।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও