বাংলা ২য় পত্র • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৫

বাংলা ২য় পত্র প্রশ্ন

সারাংশ লেখো অথবা, সারমর্ম লেখো:

3.1.

অভ্যাস ভয়ানক জিনিস। একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন; মানুষ হওয়ার সাধনাতেও তোমাকে সহিষ্ণু হতে হবে। সত্যবাদী হতে চাও? তাহলে ঠিক করো, সপ্তাহে অন্তত একদিন মিথ্যা বলবে না। ছয় মাস ধরে এমনি করে নিজে সত্য কথা বলতে অভ্যাস করো। তারপর এক শুভদিনে আর একবার প্রতিজ্ঞা করো, সপ্তাহে তুমি দুদিন মিথ্যা বলবে না। এক বছর পরে দেখবে সত্য কথা বলা তোমার কাছে অনেকটা সহজ হয়ে পড়েছে। সাধনা করতে করতে, এমন একদিন আসবে তখন ইচ্ছা করলেও মিথ্যা বলতে পারবে না। নিজেকে মানুষ করার চেষ্টায় পাপ ও প্রবৃত্তির সঙ্গে সংগ্রামে তুমি হঠাৎ জয়ী হতে কখনো ইচ্ছা কোরো না। তাহলে সব পণ্ড হবে।

3.2.

আসিতেছে শুভদিন, দিনেদিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ! হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড়-কাটা সে পথের দু'পাশে পড়িয়া যাদের হাড়, তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি; তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান, তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান!

উত্তর ও ব্যাখ্যা

৩.১ সারাংশ: অভ্যাস অত্যন্ত শক্তিশালী, তাই খারাপ স্বভাব হঠাৎ বদলানো কঠিন। মানুষ হওয়ার সাধনায় ধৈর্য ধরে ধাপে ধাপে অনুশীলন করতে হয়, যেমন প্রথমে সপ্তাহে একদিন, পরে দুদিন মিথ্যা না বলা। এভাবে সময়ের সাথে ভালো গুণ স্বভাবে পরিণত হয়। হঠাৎ জয়ী হওয়ার চেষ্টা করলে সব পণ্ড হয়।

৩.২
সারমর্ম: শুভদিন আসছে, কারণ যুগ যুগ ধরে বঞ্চিত শ্রমিকদের পাওনা শোধ করার সময় এসেছে। যে মজুর, মুটে-কুলিরা হাতুড়ি-শাবল দিয়ে পাহাড় কেটে পথ বানিয়েছে, নিজেদের জীবন দিয়ে সভ্যতাকে বহন করেছে, তারাই প্রকৃত মানুষ ও দেবতুল্য। তাদের ব্যথার ওপর দিয়েই আসবে নতুন জাগরণ ও মুক্তি।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন