গাণিতিক যুক্তি • ল.সা.গু ও গ.সা.গু • বিশেষ BCS • ১২ তম বিশেষ বিসিএস [পুলিশ]

গাণিতিক যুক্তি প্রশ্ন

একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়। আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে?

  1. ৩৬০০

  2. ২৪০০

  3. ১২০০

  4. ৩০০০

উত্তর ও ব্যাখ্যা

৩৬০০

ব্যাখ্যা

মূল ব্যাখ্যা: ৮, ১০ ও ১২ এর ল.সা.গু বের করতে হবে:
৮ = ২³
১০ = ২ × ৫
১২ = ২² × ৩
ল.সা.গু = ২³ × ৩ × ৫ = ৮ × ৩ × ৫ = ১২০।
বর্গাকারে সাজাতে হলে ১২০ কে পূর্ণবর্গ হতে হবে। ১২০ কে পূর্ণবর্গ করতে হলে ৫ × ২ × ৩ = ৩০ দিয়ে গুণ করতে হবে।
১২০ × ৩০ = ৩৬০০।

একই ধরনের প্রশ্ন: ৫, ৬ ও ৮ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত? উত্তর: ৩৬০০।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন