বাংলা ২য় পত্র • Barishal Board • বরিশাল বোর্ড ২০২৬
বাংলা ২য় পত্র প্রশ্ন
5.1.
মনে করো, তুমি আদি/আদিবা। তুমি আলুটিলা সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির একজন শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ উপযোগী একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো।
5.2.
মনে করো, তুমি মাসুম/মাসুমা। ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকার ময়মনসিংহ প্রতিনিধি। তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা’ বিষয়ক একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো।
উত্তর ও ব্যাখ্যা
5.1. বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন
আলুটিলা সরকারি উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
২০ জানুয়ারি, ২০২৫
আলুটিলা সরকারি উচ্চ বিদ্যালয়ে গতকাল দশম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের মিলনায়তনে সকাল দশটায় প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে দুজন শিক্ষার্থী বিদ্যালয়ে কাটানো স্মৃতিময় দিনের কথা তুলে ধরে। শিক্ষকেরা তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মূল্যবান উপদেশ দেন এবং সততা, নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে জীবনে এগিয়ে যেতে বলেন। অনেকের চোখ আবেগে সজল হয়ে ওঠে। এরপর জুনিয়র শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও উপহার দেওয়া হয়। সংগীত, কবিতা ও নাচের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে সবাই একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেয়। প্রধান শিক্ষক সভাপতির ভাষণে বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন।
প্রতিবেদক
আদি
দশম শ্রেণি, আলুটিলা সরকারি উচ্চ বিদ্যালয়।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও