সাহিত্য পাঠ • University of Dhaka • ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা ২০২০-২০২১

সাহিত্য পাঠ প্রশ্ন

ভাব সম্প্রসারণ কর (অনধিক পাঁচটি বাক্যে):     এ বয়সে তাই নেই কোনো সংশয়—
এ দেশের বুকে আঠারো আসুক নেমে॥

উত্তর ও ব্যাখ্যা

(2)
ভাব-সম্প্রসারণ: আঠারো বছর বয়স তারুণ্যের প্রতীক, যে বয়সে মানুষ ভয়, সংশয় ও দ্বিধাকে জয় করে অসম্ভবকে সম্ভব করতে চায়। এ বয়সে তরুণরা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং দেশের জন্য প্রাণ উৎসর্গ করতেও কুণ্ঠিত হয় না। তারুণ্যের এই দুর্বার শক্তিই সমাজ ও দেশের জরাজীর্ণ পুরোনো ব্যবস্থাকে ভেঙে নতুনের সূচনা করে। তাই কবি নিঃসংশয়ে তারুণ্যের এই প্রাণশক্তিকে দেশের বুকে আহ্বান জানিয়েছেন। তারুণ্যই জাতির আশা, পরিবর্তনের কাণ্ডারি।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন