বাংলা ২য় পত্র • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৩
বাংলা ২য় পত্র প্রশ্ন
3.
সারাংশ লেখো:(ক) অভাব আছে বলিয়া জগৎ বৈচিত্র্যময় হইয়াছে। অভাব না থাকিলে জীব-সৃষ্টি বৃথা হইত। অভাব আছে বলিয়া অভাব-পূরণে এত উদ্যম, এত উদ্যোগ। সংসার অভাবক্ষেত্র বলিয়া কর্মক্ষেত্র। অভাব না থাকিলে সকলেই স্থাণু-স্থবির হইত, মনুষ্যজীবন বিড়ম্বনাময় হইত। মহাজ্ঞানীগণ অপরের অভাব দূর করিতে সর্বদা ব্যস্ত। জগতে অভাব আছে বলিয়াই মানুষ সেবা করিবার সুযোগ পাইয়াছে। সেবা মানবজীবনের পরম ধর্ম। সুতরাং অভাব হইতেই সেবাধর্মের সৃষ্টি হইয়াছে। আর এই সেবাধর্মের দ্বারাই মানুষের মনুষ্যত্বসুলভ গুণ সার্থকতা লাভ করিয়াছে।অথবা, সারমর্ম লেখো:(খ) ওরে নবীন, ওরে আমার কাঁচা ওরে সবুজ, ওরে অবুঝ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। রক্ত আলোর মদে মাতাল ভোরে আজকে যে যা বলে বলুক তোরে, সকল তর্ক হেলায় তুচ্ছ ক'রে পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা। আয় দুরন্ত, আয়রে আমার কাঁচা।
উত্তর ও ব্যাখ্যা
(ক) সারাংশ
অভাব আছে বলেই জগৎ বৈচিত্র্যময় এবং মানুষ কর্মমুখর। অভাব পূরণের তাগিদেই মানুষের উদ্যম ও উদ্যোগ জাগে। অভাব না থাকলে জীবন স্থবির ও অর্থহীন হয়ে যেত। আবার অভাব আছে বলেই মানুষ অপরের সেবা করার সুযোগ পায়। সেবাই মানবজীবনের পরম ধর্ম, আর সেবার মধ্য দিয়েই মানুষের মনুষ্যত্ব সার্থকতা লাভ করে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও