বাংলা ব্যাকরণ • পদ প্রকরণ • প্রিলিমিনারি • ৪৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট
বাংলা ব্যাকরণ প্রশ্ন
‘ডেকে ডেকে হয়রান হচ্ছি।'-এ বাক্যে ‘’ডেকে ডেকে’ কোন অর্থ প্রকাশ করে?
- ক
অসহায়ত্ব
- খ
বিরক্তি
- গ
কালের বিস্তার
- ঘ
পৌনঃপুনিকতা
উত্তর ও ব্যাখ্যা
ঘ
পৌনঃপুনিকতা
ব্যাখ্যা
বাক্যে একই পদের পরপর দুইবার ব্যবহারকে দ্বিরুক্ত শব্দ বলে। ‘ডেকে ডেকে হয়রান হচ্ছি’ বাক্যে ‘ডেকে ডেকে’ দ্বিরুক্তিটি দিয়ে বারবার ডাকার ভাব বা ‘পৌনঃপুনিকতা’ (বারংবারতা) প্রকাশ পাচ্ছে।
একই ধরনের প্রশ্ন:
১. ‘ঝির ঝির করে বাতাস বইছে’ - এখানে ‘ঝির ঝির’ দ্বিরুক্তিটি কী অর্থ প্রকাশ করে? (উত্তর: ধ্বনি অনুকার)
২. ‘কে কে এল?’ - বাক্যে ‘কে কে’ দ্বিরুক্তিটি কী অর্থ প্রকাশ করে? (উত্তর: বহুবচন)
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও