গাণিতিক যুক্তি • গড় ও ঐকিক নিয়ম • প্রিলিমিনারি • ২৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট [বাতিল]
গাণিতিক যুক্তি প্রশ্ন
একজন শ্রমিক প্রতিদিন প্রথম ৮ ঘণ্টা কাজের জন্য ঘণ্টায় ১০ টাকা করে এবং পরবর্তী সময়ের ঘণ্টায় ১৫ টাকা করে মজুরি পায়। দৈনিক ১০ ঘন্টা কাজ করলে তার ঘণ্টাপ্রতি গড় মজুরি কত?
- ক
১১ টাকা
- খ
১২ টাকা
- গ
১২.৫০ টাকা
- ঘ
১৩ টাকা
উত্তর ও ব্যাখ্যা
ক
১১ টাকা
ব্যাখ্যা
মূল ব্যাখ্যা: প্রথম ৮ ঘণ্টার মজুরি = ৮ × ১০ = ৮০ টাকা।
পরবর্তী ২ ঘণ্টার মজুরি (১০-৮) = ২ × ১৫ = ৩০ টাকা।
মোট মজুরি = ৮০ + ৩০ = ১১০ টাকা।
মোট সময় = ১০ ঘণ্টা।
গড় মজুরি = ১১০/১০ = ১১ টাকা।
একই ধরনের প্রশ্ন: দৈনিক ৮ ঘণ্টা কাজের পর অতিরিক্ত সময় দ্বিগুণ মজুরি পেলে ১০ ঘণ্টায় গড় মজুরি কত? উত্তর: ১২ টাকা।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও